ছবি: সংগৃহীত
খেলা

প্রধানমন্ত্রীর সাথে মার্টিনেজের সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক : আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এর আগে সোমবার ভোর ৫ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মার্টিনেজ। শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন তিনি।

আরও পড়ুন : মার্টিনেজের সফরে নিরব ঢাকা

প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ৩ ঘন্টা বিশ্রাম নেন তিনি। এরপর আবার বেরিয়ে পড়েন।

তাকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সটের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। সকাল সাড়ে ৯ টার কিছু পর প্রতিষ্ঠানটির উত্তর বাড্ডা অফিস পরিদর্শনে আসেন মার্টিনেজ।

আরও পড়ুন : ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ

আয়োজকরা তাকে বরণ করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পলক বলেন,‌ জায়েদ এবং গালিব আমার কাছের ছোট ভাই। তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। গত ২৬ জুন এটি কনফার্ম হওয়ার পর তারা আমাকে জানায়। আমি ৬ বছর বয়স থেকে আর্জেন্টিনার সমর্থক। তাই সপরিবারে এসেছি।

আরও পড়ুন : দেশের সব জনগণের জন্য কাজ করি

মূলত মার্টিনেজ ৪-৫ জুলাই কলকাতায় থাকার কথা। তাকে কলকাতা নিয়ে আসছে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি মার্টিনেজকে কলকাতার আগে বাংলাদেশে ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন।

প্রথমে পুরো দিনই বাংলাদেশে রাখার পরিকল্পনা ছিল। অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে আগ্রহী হলেও ডলার সংকট জটিলতায় সেটি সম্ভব হয়নি।

আরও পড়ুন : নুরের সঙ্গে যোগাযোগ নেই

এদিকে এক পক্ষের বড় আর্থিক সুবিধা না হওয়ায় মার্টিনেজকে সমর্থক ও মিডিয়ার সামনে আনা হয়নি বলে কানাঘুষা চলছে। এরপরও শেষ পর্যন্ত ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে এসেছেন তিনি।

পলক বলেন, বাংলাদেশ সফরটি তার নির্ধারিত সূচিতে ছিল না। এরপরও তিনি এসেছেন, এটা বাংলাদেশের জন্যও একটা গর্বের বিষয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা