ছবি-সংগৃহীত
খেলা

সুযোগ পেতে পারেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক : লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। অবশ্য ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা রয়েছে একাদশে নাঈমকে খেলানো হবে কিনা তা নিয়ে। তবে নাঈমকে একাদশে খেলানোর ইঙ্গিত দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন : টি-টেন লিগে দল পেলেন তাসকিন

সোমবার (৩ জুন) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় তিনি বলেন, 'হ্যাঁ! আমরা যখনই সুযোগ পাবো, আমরা তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই।'

হাথুরু বলেন, 'হ্যাঁ! আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এটি নয় যে, পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ, নির্বাচকরা জানে যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।'

'এর মানে হলো, আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। তো এই কারণ মাথায় রেখে আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।'-আরও যোগ করেন হাথুরু।

আরও পড়ুন : ঢাকায় বিশ্বকাপজয়ী মার্টিনেজ

তামিম ইকবালের ইনজুরি নিয়ে হেড কোচ বলেন, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দু’দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তামিম যদি ওয়ানডে সিরিজে না খেলেন সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’

আগামী ৫ জুলাই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে আফগানিস্তান-বাংলাদেশ। সিরিজের পরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা