ছবি-সংগৃহীত
খেলা

তামিম ইস্যুতে সভা ডেকেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হঠাৎ করেই বাঁহাতি এই ওপেনারের অবসরে যাওয়ার ঘোষণার পর এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মন্তব্য জানানোর আগে এই ইস্যু নিয়ে আজ (৬ জুলাই) রাত ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বিসিবি।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে।

এর আগে আজ (৬ জুলাই) দুপুর দেড়টা নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে কন্নাজরিত কন্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। তার এমন ঘোষণা কেবল ক্রিকেটই নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি অঙ্গন থেকে অবাক ও বিস্মিত হওয়ার খবর আসছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ব্যক্তিগতভাবে মন্তব্য করেছেন দুই বিসিবি কর্মকর্তা।

টাইগার অধিনায়কের অবসর ঘোষণার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

আরও পড়ুন : আমরা মোটেও প্রস্তুত ছিলাম না

পরবর্তীতে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ জানান, ‘আমি আসলে জানতাম না। খুবই স্বাভাবিক একদমই কিছুই জানিনা, হঠাৎ করেই ঘোষণা দিয়ে দিলে তো অবাক হওয়ারই কথা। সত্যি বলতে আমি এখনও ঘোরের মধ্যে আছি।’

প্রসঙ্গত, ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ৩৪ বছর বয়সী তামিম।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা