ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপার শিরোপা জিতেছে সেভিয়া
খেলা
উয়েফা ইউরোপা লিগ

রেকর্ড ষষ্ঠ শিরোপা সেভিয়ার

স্পোর্টস ডেস্ক:

উয়েফা ইউরোপা লিগের ষষ্ঠ শিরোপা জিতেছে সেভিয়া। কোলনে শুক্রবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

রোমাঞ্চকর ম্যাচের নাটকের শুরু সেভিয়া ডিফেন্ডার দিয়াগো কার্লোস ইন্টার ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে ফাউল করলে। আর শেষটা হয় সেই কার্লোসেরই বাইসাইকেল শট লুকাকুর পায়ে লেগে গোল হলে।

ম্যাচের ৫ মিনিটে ইন্টার মিলানকে প্রথম লিড এনে দেন রোমেলু লুকাকু। পেনাল্টি থেকে নেয়া তার এবারের মৌসুমে ৩৪তম গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান। এ নিয়ে টানা ১১ ইউরোপা লিগ ম্যাচে গোল করলেন লুকাকু।

সেভিয়ার প্রথম দুটি গোলই করেন লুক ডি জং। দুটি গোলই হেড থেকে। প্রথমটির অ্যাসিস্টে ছিলেন জেসুস নাভাস। আর দ্বিতীয়টি ছিল এভার বেনেগার ক্রস।

তবে দ্রুতই দিয়াগো গোডিনের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। সেট পিস থেকে হেডে গোল করেন গোডিন।

দুই দলই যখন চেষ্টায় ব্যবধান বাড়িয়ে ট্রফি জেতার তখনই লুকাকুর দূর্ঘটনা। সেভিয়া ডিফেনডার কার্লোসের দূর্দান্ত বাইসাইকেল শটটা কাজে লেগেছে লুকাকু শেষ মূহুর্তে তাতে তার ডান পা লাগানোয়। যাতে দিক পরিবর্তন করে বল ইন্টারেরই জালে জড়ায়। ৭৪ মিনিটে হওয়া এই গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে ম্যাচ জেতে সেভিয়া।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা