সিরিজ ড্রয়ের লক্ষ্য পাকিস্তানের
খেলা

সিরিজ ড্রয়ের লক্ষ্য পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচের টেস্ট সিরিজের শুরুটা দারুণভাবে করতে পারতো পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে প্রথম টেস্টে প্রথম দুই দিন নিয়ন্ত্রণও ছিল সফররতদের কাছে। তবে শেষ পর্যন্ত জস বাটলার এবং ক্রিস ওকসের ব্যাটে সফররতদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ইংল্যান্ড। পরবর্তী টেস্টে রাজত্ব করেছে বৃষ্টি, ম্যাচ শেষ হয়েছে নিষ্প্রাণ ড্র দিয়ে।

পাকিস্তানের সামনে সিরিজ জয়ের কোনো পথ খোলা নেই। সিরিজ বাঁচাতে হলে ম্যানচেস্টারে হারাতে হবে ইংলিশদের। তার আগে অবশ্য তৃতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দলই ঘোষণা করেছে পাকিস্তান। গত ম্যাচ দিয়ে দীর্ঘ দশ বছর পর দলে ফিরেছেন ফাওয়াদ আলম। কিন্তু ব্যাটিংয়ে শূণ্য রানেই সাজঘরে ফিরেছিলেন ফাওয়াদ। তবুও শেষ টেস্টে আরও একবার সুযোগ পেতেও পারেন।

ইংল্যান্ড দলও তাদের স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি। দ্বিতীয় টেস্টে খেলা ১৪ সদস্যের স্কোয়াড অপরিবর্তিত রেখেছে স্বাগতিকরাও।

ওল্ড ট্রাফোর্ডে আজ (২১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এর আগের দুই সিরিজে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংল্যান্ডকে। তাই স্বাগতিক দলের দুঃখ ভুলানোর মিশনও বলা যায় ম্যানচেস্টার টেস্টকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা