প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

পিএসজি’র প্রথম ফাইনাল

স্পোর্টস ডেস্ক:

আরবি লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। ক্লাবটির ইতিহাসে এটাই তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফাইনাল।

নব আউট পর্বে এবারই প্রথম উঠেছিল আরবি লাইপজিগ। সেই দলটাই প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু শেষ চারে এসে থামলো তাদের জয়রথ।

লাইপজিগের জালে পিএসজি প্রথম গোল করে ১৩ মিনিটে। সেট পিসে ডি মারিয়ার ফ্রি কিক থেকে দারুণ হেডে বল জালে পাঠান মার্কিনোস।

গোল খেলে তা শোধে বেশ চেষ্টা করে লাইপজিগ। তবে পিএসজি রক্ষণে প্রতিবারই বাধা হয় তাদের আক্রমন।

উল্টো ৪২ মিনিটে নেইমারের বুদ্ধিমত্তায় ব্যবধান দ্বিগুণ হয় পিএসজি’র। তার দারুণ প্লেসিংয়ে ডি মারিয়ার সুন্দর ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

বেরনাট করেন পিএসজির তৃতীয় গোল। এবারো অ্যাসিস্টে ডি মারিয়া। তার ক্রসে হেডে গোল করেন বেরনাট। অফসাইডের আবেদন করেছিল লাইপজিগ। কিন্তু রেফারি আমলে নেননি সেই আবেদন।

ম্যাচে নেইমার কোন গোল পাননি, যেখানে পোস্টভাগ্য আটকে ছিল তার সব চেষ্টা।

আজ (১৯ আগস্ট) রাতে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বায়ার্ন মিউনিখ ও লিঁও। যে জিতবে সেই দল ২৩ আগস্টের ফাইনালে খেলবে পিএসজির বিপক্ষে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা