লিঁওকে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফাইনালে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক:

লিঁওকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে বায়ার্ন জিতে ৩-০ গোলে। ফাইনালে পিএসজির বিপক্ষে খেলবে জার্মান চ্যাম্পিয়নরা।

আক্রমনের ধারে বায়ার্নের বিপক্ষে শুরুতে এগিয়ে ছিল লিঁও। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভুগতে হয় ফরাসী দলটিকে। এই যেমন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে একা পেয়েও বল পোস্টের বাইরে পাঠান মেমফিস ডিপে, তেমনি নয়্যার বাধা পার করতে পারলেও কার্ল তোকো একাম্বির শট গিয়ে লাগে পোস্টে।

এমন সব ঘটনার পরই চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন বায়ার্ন মিডফিল্ডার সার্জ নাবরি।

দ্বিতীয় গোলটিও করেন নাবরি। পেরিসিচ পাস পান লেভানদোভস্কি। কিন্তু লেভানদোভস্কির হালকা শট আটকালেও বল নিজের আয়ত্ত্বে রাখতে পারেননি লিঁও গোললক্ষক অ্যান্থনি লোপেজ। গোলমুখেই বল পান নাবরি। লিড দ্বিগুণ হয় বায়ার্ন মিউনিখের।

ব্যবধান কমানোর সুযোগ এরপর বেশ কয়েকবারই তৈরি করতে পেরেছিল লিঁও। কিন্তু বারবারই ফরোয়ার্ডদের ব্যর্থতা।

বায়ার্নের তৃতীয় ও শেষ গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। হেডে লিগে নিজের ১৫তম গোল করেন তিনি।

এটা হবে বায়ার্নের ১১তম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। যা তারা খেলবে ২৩ আগস্ট রোববার পিএসজির বিপক্ষে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

মিরপুরে শাহ আলীর মাজারে হামলায় মামলা, গ্রেপ্তার ৩

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজারে হামলা ও...

স্ত্রী-কন্যাসহ সামরিক শাখাপ্রধান নিহত, নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা