ছবি-সংগৃহীত
খেলা

বরিশালের হয়ে খেলবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক : বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে দলে ভেরাতে মুখিয়ে থাকে দলগুলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব। তবে ২০২৪ আসরে তাকে দেখা যেতে পারে নতুন কোনো দলে।

আরও পড়ুন : কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ক্রিকেট পাড়ার খবর, সাকিব বরিশারের হয়ে আর খেলবেন না। সাকিবের খুব কাছের সূত্র থেকে এমনটাই জানা গেছে।

সাকিব সত্যিই কোন দলে খেলবেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুরকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, সাকিব বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্সে নাম লেখাবেন। অন্যপক্ষের দাবি, ঢাকা আবার নতুন মালিকানা বদলে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়বে। সাকিবকে সেখানেই দেখা যেতে পারে। এমনকি রাজশাহীর যদি নতুন দল হয়, তাহলে সেখানেও খেলতে পারেন সাকিব। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন : বিপিএলের শুরুর সময় ঘোষণা

সবশেষ দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি।

বিষয়টি ইতিবাচকভাবে নেননি টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা