খেলা

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক : ফুটবলে আসার পর থেকেই গত দুই বছরে অন্তত তিন দফায় বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান তারকার ভিনিসিয়াস জুনিয়র। প্রতিবাদ, আলোচনা-সমালোচনা, আইনি পদক্ষেপ সবকিছু করেও যেন থামানো যাচ্ছে না ২২ বছর বয়সী এই তারকার প্রতি বর্ণবাদ।

আরও পড়ুন: ঢাকায় বেলজিয়ামের রানি

রোববার (৬ ফেব্রুয়ারি) মায়োর্কার বিপক্ষে ম্যাচে আবারও এমন আচরণের শিকার হলেন তিনি। ভিনিসিয়াসকে ১০টি ফাউল করা হয়েছে এই দিনে। এক ম্যাচে এত ফাউল করা হয়নি আর কোনো ফুটবলারকে।

মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা-লিগার ম্যাচে রিয়ালকে হতাশ করে জয় তুলে নিয়েছে মায়োর্কা। এই ম্যাচে রিয়ালের এমন ব্যর্থতা ছাড়াও সেই সাথে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বর্ণবাদ নিয়েও।

আরও পড়ুন: হিরো আলম নিয়ে মন্তব্য ছিল না

স্ট্রিমিং প্রতিষ্ঠানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, এ ম্যাচে মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছে। এই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বজুড়ে। বিষয়টি নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

ক্লাবের ম্যানেজার হাভিয়ের আগিররে এক সাক্ষাৎকারে বলেন, মাঠে তার দলের ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে টার্গেট করেননি ভিনিসিয়াসকে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

এই ব্রাজিলিয়ান তারকার সাথে বর্ণবাদী আচরণের ঘটনা এটাই প্রথম নয়। স্প্যানিশ পুলিশ তার প্রতি সম্ভাব্য হেট ক্রাইম নিয়ে তদন্ত করছে। চলতি মৌসুমে লা লিগায় ৭৯ বার ফাউলের শিকার হন ভিনসিয়াস যা ইউরোপের শীর্ষ সাত লিগের ব্যবধানে সর্বোচ্চ।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

কেরানীগঞ্জে স্থানীয়দের অভিযানে মফিজের মাদক সাম্রাজ্যের পতন

মাদকের বিষাক্ত ছোবল থেকে এলাকার যুবসমাজকে রক্ষা কর...

সাড়ে ৩ মাসের শূন্যতার অবসান, দ. কেরানীগঞ্জ থানায় নতুন ওসি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দীর্ঘ সাড়ে তিন মাস...

মির্জানগরে নিজস্ব অর্থায়নে সড়ক মেরামত করলেন ডা. ফরিদ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ নম্ব...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা