ছবি : সংগৃহিত
খেলা
পাক-ভারত ম্যাচ আমিরাতে

এশিয়া কাপ পাকিস্তানে!

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান এবং টুর্ণামেন্টের পাক-ভারত ম্যাচ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন চলছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এশিয়া কাপের ভেন্যু নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী এবং পরাশক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে টানাহেঁচড়া চলছে এমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ক্রিকেট পাকিস্তান নামক ওয়েবসাইট এক প্রতিবেদনে জানিয়েছে, এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট আসরের ভেন্যু নিয়ে সদ্য সমাপ্ত বৈঠকেও এমন আলোচনা হয়েছে।

আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে কম বিতর্ক হচ্ছে না। এ নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান ক্রিকেট নীতিনির্ধারকদের মধ্যে জোর তর্ক চলছে। রীতিমতো কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। দেশ দু’টির মিডিয়াগুলোও সমানতালে লড়ছে যাচ্ছে।

আরও পড়ুন : চট্টগ্রামকে ৬ উইকেটে হারাল কুমিল্লা

আইসিসির শিডিউল অনুযায়ী এশিয়া কাপের আসর বসার কথা প্রতিবেশী দেশ পাকিস্তানে। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

কারণ হিসেবে তারা নিরাপত্তার কথা বলছেন। সেই সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ আয়োজনেরও ইঙ্গিত দিয়েছেন জয় শাহ।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী চেয়ারম্যান রমিজ রাজা ভারতের এমন অন্যায় আবদারের কড়া প্রতিক্রিয়া আগেই জানিয়েছিলেন।

আরও পড়ুন : প্রথম গোল পেলেন রোনালদো

ইটের বদলে পাটকেল ছুড়ে বলেছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত আমাদের দেশে না আসলে আমরাও সেখানে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলবো না বলে সাফ জানিয়ে দেন তিনি।

পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠিও পূর্বসূরীর সিদ্ধান্তে অটল থেকেছেন। আর এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে শনিবার (৪ ফেব্রুয়ারি) বাহরাইনে বৈঠকে বসেছিল দেশ দুটি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে কার্যত এই মিটিংয়েও কোনো সুরাহা হয়নি।

জানা যায়, আগামী মার্চে আবারও বৈঠক হবে। ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো খবর জানা না গেলেও বৈঠক শেষে বেশ কিছু গুঞ্জন বাতাসে উড়ছে।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

গুঞ্জন চলছে, সংযুক্ত আরব আমিরাত টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারতও তাদের পক্ষে সমর্থন দিয়েছে। এছাড়া আমিরাতে খরচ বেশি হতে পারে বলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথাও উঠে এসেছে।

এদিকে, বৈঠকটিতে এমনও বলা হয়েছে যে, এশিয়া কাপ পাকিস্তানেই হবে তবে পাক-ভারতের হাই ভোল্টেজ ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়াবে।

এছাড়া ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও মরুর বুকে অনুষ্ঠিত হবে। তবে এ সবই গুঞ্জন। বাতাসে ঘুরে বেড়ানো কথা। যা পাকিস্তান ও ভারতের মিডিয়াগুলো প্রচার করছে।

আরও পড়ুন : হঠাৎ ওমরায় গেলেন সাকিব

তবে আগামী মার্চে আইসিসি ও এসিসির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে সিদ্ধান্ত যেটিই আসুক, মাথায় রাখতে হচ্ছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট।

অপরদিকে চলতি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এছাড়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজনের কথাও রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা