খেলা

প্রথম গোল পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম গোল করেছেন। সৌদি আরবের লীগে অভিষেকের পর তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা পেলেন তিনি।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্টপেজ টাইমে (৯০+৩) তার পেনাল্টির গোলেই কোনোমতে পরাজয় এড়ায় আল নাসর। আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে অভিষেকের পর কয়েকটি ম্যাচ খেলে ফেল্লেও পাননি গোলের দেখা। তাকে নিয়ে তাই হতাশাই তৈরি হয়েছে সৌদি আরবে।

হতাশ সৌদি সমর্থকরা রোনালদোর ছবি পর্যন্ত পা দিয়ে মাড়িয়েছে। এমন পরিস্থিতিতে বেশ বিব্রত অবস্থার মধ্যেই ছিলেন ক্রিশ্চিয়ানো। অবশেষে শুক্রবার রাতে আল নাসরের হয়ে প্রথম গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। ৩৭ বছর বয়সী পর্তুগীজ এই তারকা ৯৩ মিনিটে স্পট কিক থেকে আল নাসরের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে রিয়াদের ক্লাবটি সৌদি প্রো লিগে আল শাবাবের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে।

লিগে আল নসরের হয়ে ইত্তিফাক ও আল ইত্তিহাদের বিপক্ষে খেলেও গোল করতে পারেননি রোনালদো। এর আগে আল নাসরের হয়ে অভিষেক হওয়ার একদিন আগে পিএসজির বিরুদ্ধে সৌদিও সমন্বিত একটি দলের হয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন রোনালদো। যদিও ম্যাচটিতে লিওনেল মেসির পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে যায় তার দল। আল নাসর পরবর্তী ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার আল ওয়েদার বিপক্ষে।

আরও পড়ুন: হঠাৎ ওমরায় গেলেন সাকিব

প্রসঙ্গত, ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক। এছাড়া পাঁচবারের ব্যালন ডি’আরও জয় করেছেন তিনি। রোনালদো বিশ্বকাপের পর ৪০০ মিলিয়ন ইউরোর বিশাল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা