ছবি : সংগৃহিত
খেলা
এশিয়া কাপ

কঠোর অবস্থানে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ খেলতে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৫ বছর কেটে গেছে।

আরও পড়ুন : দেশে ফিরলেন সাকিব

দুইদেশের বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে পাকিস্তান সফরে যাওয়া তো দূরের কথা, দেশটির সঙ্গে পারস্পরিক সিরিজেও আর খেলতে যায়নি ভারত।

পাকিস্তানে দীর্ঘ প্রায় ১৫ বছর পর চলতি বছরে আবারও এশিয়া কাপ বসতে যাচ্ছে। তবে এবার সে টুর্নামেন্ট খেলতে দেশটিতে যেতে চাইছে না প্রতিবেশী ভারত।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এমন হুশিয়ারি অনেক আগেই দিয়ে রেখেছিল পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা।

আরও পড়ুন : বর্ণবাদের শিকার ভিনিসিয়াস

সম্প্রতি পিসিবির সেই কমিটি পরিবর্তিত হলেও পূর্বের কঠোর অবস্থানের পথ অনুসরণ করছেন বর্তমান সভাপতি নাজাম শেঠি। এই বোর্ড প্রধান এশিয়া কাপ খেলতে ভারতের পাকিস্তানে না আসার সিদ্ধান্তে ক্ষুব্ধ।

চলতি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়েছে এশিয়া কাপ নিয়ে। আলোচনা হয়েছে পাকিস্তান-ভারতের চলমান ক্রিকেট বিবাদ নিয়েও।

হুমকি-পাল্টা হুমকির মতো বিষয়গুলো থাকলেও আলোচনা থেকে ফলপ্রসূ কোনো সমাধান মেলেনি। আগামী মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

মূলত সরকারের অনুমতি না মেলায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। সে কারণেই দেশটির ক্রিকেট সংস্থার সচিব ও এসিসি সভাপতি জয় শাহ নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছিলেন।

তবে সাবেক পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা সেটা মানতে অসম্মতি জানিয়েছিলেন। ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, ভারত না এলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এবার বর্তমান প্রেসিডেন্টও একই সুর মেলালেন, ‘ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না আসলে, পাকিস্তানও ভারতে যাবে না।’

আরও পড়ুন : ৬ বলে ছয় ছক্কা হাঁকালেন ইফতেখার

এদিকে পিসিবি সভাপতির এমন কথায় বিস্মিত হয়েছেন জয় শাহ। তার ধারণা ছিল, প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ায় হয়তো পিসিবির অবস্থানের পরিবর্তন হবে। কিন্তু তা হয়নি।

তাই শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারে আয়োজন করার প্রস্তাব দেন তিনি। তবে এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা