ছবি-সংগৃহীত
খেলা

৬ বলে ছয় ছক্কা হাঁকালেন ইফতেখার

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) বরিশালের হয়ে দারুণ পার্ফরম করেন ইফতেখার আহমেদ। অন্যদিকে ওয়াহাব রিয়াজ খেলেন খুলনা টাইগার্সের হয়ে। রিয়াজ বিপিএল খেলার মাঝেই মন্ত্রীত্ব পাওয়ারও সংবাদ পান। টুর্নামেন্টের মাঝেই বোর্ডের নির্দেশনায় নিজ দেশে চলে যেতে হয় তাদের।

আরও পড়ুন: এশিয়া কাপ পাকিস্তানে!

কয়েকদিন পরেই তাদের দেশের টি-টোয়েন্টি লিগ পিএসএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে রোববার (৫ ফেব্রুয়ারি) এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় ইফতিখারের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও রিয়াজের পেশোয়ার জালমি।

এ ম্যাচে ইফতেখার তুলোধনা করেন রিয়াজকে। ম্যাচের ১৯তম ওভার করতে আসেন রিয়াজ। এ ওভারের সবকটি বলেই ছক্কা হাঁকান ইফতেখার। ওভারের প্রথম
বলেই ফ্লিক শটে ছক্কা মারেন স্কয়ার লেগ দিয়ে। পরেরটি সোজা শট খেলে। তৃতীয় ছক্কা মারেন বোলারের মাথার উপর দিয়ে। চতুর্থ বলটি অ্যারাউন্ড দ্য উইকেটে করেন ওয়াহাব। তারপরও ইফতিখারকে থামাতে ব্যার্থ হন। এবার কভার বাউন্ডারি দিয়ে সিমানা ছাড়া করেন বল। শেষ দুটি ছক্কা হাঁকান থার্ড ম্যান দিয়ে।

আরও পড়ুন: হঠাৎ ওমরায় গেলেন সাকিব

শেষ ওভারের আগে ইফতেখারের দলের রান ছিল ১৪৮। কিন্তু ৬ ছক্কায় নির্ধারিত ২০ ওভার শেষে তা দাড়ায় ১৮৪ রানে!। ইফতিখার অপরাজিত থেকে করেছেন ৫০ বলে ৯৪ রান।

আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএলের এবারের আসর শুরু হবে। টুর্নামেন্টে অংশ নেবে মোট ৬টি দল। পিএসএলের উদ্বোধনী ম্যাচটি হবে মুলতান সুলতান্স ও লাহোর কালান্দার্সের লড়াইয়ের মধ্যদিয়ে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা