স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৪৮৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮৬ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ৮৪৮ জন।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৪৬৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭২ হাজার ৮১ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৭৮৪ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৫৯ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন এবং মারা গেছেন ১৪ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৭২৭ জন এবং মারা গেছেন ১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৮ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ৪৫ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৯১ জন এবং মারা গেছেন ৭৩ জন।

আরও পড়ুন: মার্চে আসবে আদানির বিদ্যুৎ

একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৯৩ জন এবং মারা গেছেন ১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭১ জন এবং মারা গেছেন ১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন এবং মারা গেছেন ২০ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৮৭ জন এবং মারা গেছেন ৮২ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ৩৬ জন এবং মারা গেছেন ১২ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪০০ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৪১ জন এবং মারা গেছেন ৩ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ২২ জন এবং মারা গেছেন ৪ জন। ক্রোয়েশিয়া আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং মারা গেছেন ৪ জন। গুয়াতেমালা আক্রান্ত হয়েছেন ৩৬ জন এবং মারা গেছেন ৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা