খেলা

টাইগারদের নতুন কোচ হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়ে আবারও ফিরছেন চান্ডিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিতে যাচ্ছেন লঙ্কান এ কোচ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানদের প্রধান কোচ করার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল কয়েকজন বিদেশি কোচের ব্যাপারেই। তবে সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে হামলায় নিহত ২৮

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসালটেন্ট হিসেবে ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন উঠেছিল, ক্ষুদ্রতম সংস্করণে আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সে গুঞ্জনও টিকল না আর। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন লঙ্কান কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পাপন জানান, ‘আমরা হাথুরুকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দেব। এই তালিকায় ৫ জন আছে। আছে উপমহাদেশের ৩ জন। তারা ২৫ তারিখের মধ্যে দেশে এসে সাক্ষাৎকার দেবেন।’

আরও পড়ুন: চট্টগ্রামেও মেট্রোরেল আকর্ষণীয় হয়ে উঠবে

নতুন করে কোচ হওয়ার পরে হাথুরুসিংহে বলেন, ‘আবারও বাংলাদেশের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। যখন বাংলাদেশে থেকেছি, আমি এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি পছন্দ করেছি। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ও তাদের সাফল্য উপভোগ করতে চাই।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চান্ডিকার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য বাড়তি পাওয়া। এটা ক্রিকেটারদেরও লাভবান করবে। সে প্রমাণিত টেকটিশিয়ান, আমরা তার প্রথম মেয়াদে দলে ইম্প্যাক্ট দেখেছি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা