নির্বাচন কমিশনার আনিছুর রহমান
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

সান নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের প্রার্থী আবু আসিফ আহমেদ আত্মগোপনে আছেন।

আরও পড়ুন: নাসির-তামিমার শুনানি ২৮ ফেব্রুয়ারি

তিনি বলেন, পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে যেগুলো ভাইরাল হয়েছে তাতে মনে হচ্ছে আত্মগোপনে আছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিখোঁজ প্রার্থীকে কোনো বাহিনী তুলে নেয়নি জানান এই নির্বাচন কমিশনার। প্রার্থী খুঁজে না পাওয়ায় ভোটের মাঠে নতুন মেরুকরণ হবে না বলে মনে করেন এই কমিশনার।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে উপনির্বাচন আগামী বুধবার। ভোটের এক দিন আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ।

পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপের প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, সেখানে যে কথাবার্তাগুলো অন্যান্য যে মিডিয়ার সঙ্গে কথা বলেছে তাতে তো মনে হয়, এ রকম একটা পরিকল্পনা আগেই করা ছিল। সেটিই ঘটেছে এ রকম অনুমান করতে কোনো ইয়ে নেই।

কমিশনার বলেন, গণমাধ্যমের সামনে এসে সে বলবে কোথায় কীভাবে গিয়েছিল। আমাদের কাছে এটুকু তথ্য আছে সরকারি কোনো বাহিনী এ কাজটি করেনি।

আনিছুর রহমান বলেন, একটা লোক যদি কেউ লুকিয়ে থাকে ইচ্ছা করে তাহলে তাকে খুঁজে বের করা একটু কঠিন।

আরও পড়ুন: একুশে বইমেলার পর্দা উঠছে বুধবার

নির্বাচন কমিশনার বলেন, তাতে এ রকমই ধারণা জন্মে সম্ভবত সে অডিওটা যে শুনেছি। সেই অডিওতে এ রকমই আছে। তার স্ত্রীর নামে তিনি তার কণ্ঠে নির্দেশনা দিচ্ছিলেন কী নিয়ে যেতে হবে। সিসি ক্যামেরা বন্ধ করে দিতে বলেছে। ১০ মিনিট পরে বের হয়ে গেলে চালু করতে তার মানে কী? মানে হচ্ছে একটা পরিকল্পনা তারা করেছে। এটাই আমরা অনুমান করছি। এ রকম মনে হচ্ছে।

তিনি আরও বলেন, নিজের গুরুত্ব বাড়ানোর জন্য তিনি নিজেও বলেছেন তাকে হুমকি দেয়া হচ্ছে।

আনিছুর রহমান বলেন, রিপোর্টে বলা আছে সে নিখোঁজ। নিখোঁজ আর আত্মগোপন সমার্থকই বলা যায়। নিজেও নিখোঁজ হতে পারে। কেউ আটক করে রাখতে পারে। পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে যেগুলো ভাইরাল হয়েছে তাতে মনে হচ্ছে আত্মগোপনে আছে।

তিনি বলেন, আমার মনে হয় না তেমন কিছু হবে। খুব বেশি যে প্রভাব পড়বে এ রকম কিছু না। কারণ তিনি থাকতেন তাতে কী হবে, না থাকলেই কী হবে। তার স্ত্রী তার পক্ষে সব কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: পাকিস্তানের ‘অনলাইন কোচ’ মিকি আর্থার

তিনি আরও বলেন, আমরা মূলত একটা রিপোর্ট চেয়েছিলাম। ডিসি-এসপি জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে আমরা একটি রিপোর্ট চেয়েছিলাম। গণমাধ্যমে দেখে আমরা স্ব-উদ্যোগে কথা বলেছিলাম। সে কারণেই আমরা চাইলাম কী ঘটেছে সেটার রিপোর্ট চেয়েছি। আপনারা (সাংবাদিকরা) যা লিখেছেন সেটাই পাঠিয়েছে।

ইসি আনিছুর রহমান বলেন, যথারীতি সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই, সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই।বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোট কেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। ইভিএমে ভোট দেয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা