সংগৃহীত
জাতীয়

নির্বাচন সুষ্ঠু করতে দৃঢ় ছিলাম

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা অত্যন্ত দৃঢ় ছিলাম। আমরা ভেবে রেখেছিলাম যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে আমাদের মতো করে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সফলভাবে ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।

ইসি আনিছ জানান, সাড়ে ৩টায় যদি শেষ ব্রিফ করতাম তাহলে তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হতো না। যদি কেউ চ্যালেঞ্জ করে তবে সেগুলো আমরা দেখাতে পারি। যারা সাদাকে কালো দেখেন, তারা কালোই দেখবেন।

তিনি আরও বলেন, প্রথমবারের মতো এবার প্রতি আসনে নির্বাচনী তদন্ত কমিটি সবকিছু বিবেচনার রেখে আইন অনুযায়ী কাজ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটেরাও ভালো কাজ করেছেন। ইসি সচিব অত্যন্ত দক্ষ কর্মকর্তা। উনি কোনো বড় দপ্তরে হয়ত যাবেন এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

নির্বাচন কমিশন সচিবালয় সচিবের সভাপতিত্বে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সকল কর্মকর্তা ও কর্মচারী ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাগণকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা