সংগৃহীত ছবি
জাতীয়

বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাকরাইল মোড়ে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামে এক আইনজীবী প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন : যাত্রীবাহী বাস ঢুকে পড়ল দোকানে

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শরীফ রহমান বলেন, আমার বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। তিনি দুদকের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাবা তার পুরানা পল্টনের চেম্বারের দিকে যাওয়ার উদ্দেশ্যে কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ভিক্টর পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা সংবাদ পেয়ে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।

আরও পড়ুন : নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

তিনি আরও বলেন, আমরা সবুজবাগের মুগদাপাড়ার বাসাবো এলাকায় থাকি। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন। রঘটনাটি তারাই তদন্ত করছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা