খেলা

বাংলাদেশের ড্রেসিংরুমে চলছে গ্রুপিং!

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের ড্রেসিংরুমে গ্রুপিং চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েক বছর ধরেই গুঞ্জন সাকিব আল হাসান ও তামিম ইকবালের বন্ধুত্বের সম্পর্কে চির ধরেছে। দুয়েক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে সাকিব-তামিম উভয়েই হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। এরপরই এ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। বিসিবি সভাপতির বক্তব্যে আরো জোরালো হয়েছে এই গুঞ্জন।

আরও পড়ুন : বিশেষ কিট পরে অনুশীলন ইংল্যান্ডের

ভারতের ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেছেন, এটি কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল), এটা এমন নয় যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলো নিষ্পত্তি করা সহজ নয়।

পাপন বলেন, এই আমার পর্যবেক্ষণ…তাদের উভয়কে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- আমরা জানি না আপনাদের মধ্যে কি চলছে, তবে আপনারা যে ম্যাচে বা সিরিজ খেলছেন, সেখানে এই সমস্যাগুলো যেন সামনে আসে। পরবর্তীতে তারা দুজনেই সেটি মেনে চলার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘তাদের (সাকিব ও তামিম) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশও খারাপ ছিল, তবে কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ থেকে (ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ) আমি অন্তত ড্রেসিংরুমে এটি (তাদের সম্পর্ক) পরিবর্তন করতে চাই। তারা বাইরে যা করে তা আমার জন্য চিন্তার বিষয় নয়।’

নাজমুল হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা- এই গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং আমি সম্প্রতি এ ব্যাপারে জানতে পেরেছি।

আরও পড়ুন : মেজাজ হারালেন মেসি!

তিনি বলেন, বিশ্বকাপেও তাদের হোটেলে না থাকা সত্ত্বেও যা দেখেছি, শুনেছি.. আমি বিশ্বাস করতে পারছি না এটা কীভাবে সম্ভব। সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এর অবসান ঘটাতে হবে, কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হল গ্রুপিং করার সুযোগ নেই।

বিসিবি সভাপতির বিশ্বাস হাথুরুসিংহে এসবের সমাধান করতে পারবেন, হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনো একটা সমস‌্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করবো সমস‌্যাটা যেন বড় না হয়। তবে সে ড্রেসিংরুমে কোনো কিছুর প্রশ্রয় দেবে না। এটাও একটা আবার সমস‌্যা।

তিনি আরও বলেন, হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো সে চলে যাবে, কারণ সে এমনই। সে যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিল এবং যে দলটি সে নিচ্ছে তার মধ্যে পার্থক্য রয়েছে।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পাপন বলেন, আমি অধিনায়ক ও সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বসে কথা বলবো। হাথুরুসিংহের সাথে আমার কথা হলেও অনেকদিন পর আসায় তার সাথে দীর্ঘ আলোচনা করতে চাইনি। তাকে পরিস্থিতি বোঝার জন্য আমি কিছুটা সময় দেই। এরপর আমরা তার মতামত নিতে পারি।

হাথুরুসিংহে বেশ কঠোর হবেন বলে জানিয়ে রাখলেন নাজমুল হাসান, ‘কিন্তু একটি সমস্যা আছে, কয়েকজন কোচের মধ্যে তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করার এবং তাকে দলে রাখার প্রবণতা রয়েছে কারণ তাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে এবং তারা তাকে বাদ দিতে পারে না।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে

হাথুরুসিংহে এটা মেনে নেবে না। সে সুযোগ দেবে এবং দেখবে, কিন্তু যদি কোনো খেলোয়াড় ভালো না করে তাহলে কোনো না কোনো সময়ে সে হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা