খেলা

রাজকীয় সংবর্ধনা পেলেন হাকিমিরা

সান নিউজ ডেস্ক: মরক্কোর ফুটবলাররা বিশ্ব বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি, হয়নি রানারআপও। তবে যা করে দেখিয়েছেন, সেটি তাদের দেশের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশে কম নয়।

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিস্ময়

প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। সেখানেই থামেনি তাদের স্বপ্নযাত্রা নাম লেখায় সেমিফাইনালেও।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপের গ্রুপপর্বে সেই সময় র্যাংকিংয়ে দ্বিতীয়তে থাকা দল বেলজিয়ামকে হারায় মরক্কো। অনেক পথ পাড়ি দিয়ে শেষ ষোলোতে টাইব্রেকারে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেমিতেও হাড্ডাহাড্ডি লাড়াই হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে তাদের কে নাড়িয়ে দিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত হারাতে পারেনি ফ্রান্সকে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভূমিকম্পে নিহত ২

এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে দু’দলের মরণ প্রাণ লড়াই হয়। তাদের সঙ্গে লড়াই করে চতুর্থ হয় অ্যাটলাস লায়ন্সরা। এটিই বিশ্বকাপে তাদের ইতিহাসসেরা সাফল্য। দেশে ফিরে তাই রাজকীয় সংবর্ধনা পেলেন মরক্কোর ফুটবলাররা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিমান থেকে নেমে রাজধানী রাবাতে ছাদখোলা বাস পান আশরাফ হাকিমিরা। আতশবাজি, ব্যানার-ফেস্টুন নিয়ে সেখানে আগেই উপস্থিত ছিলেন সমর্থকরা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

তারা উষ্ণ সংবর্ধনায় সিক্ত করেন প্রিয় ফুটবলারদের। উৎসবের রং ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। লাল বাস আর লাল জনসমুদ্রে সৃষ্টি হয় তৈরি হয় এক ঐতিহাসিক এবং স্মরণীয় দিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা