সংগৃহীত ছবি
রাজনীতি

বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিস্ময়

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের বিস্ময়। তার নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা অসাধ্যকে সাধন করছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: শত সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০টি মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

ওবায়দুল কাদের বলেন, দেশকে স্মার্ট করতে হলে সড়কগুলোকে আরও স্মার্ট করতে হবে। রাস্তায় ও পরিবহনে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব দিয়েছিলেন ২০১১ সালের শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কি না। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দিন। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই।’

আরও পড়ুন: টুইটারের পদ ছাড়লেন ইলন মাস্ক

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি কী চান আমি বুঝতাম। আর আমি কী চাই সেটা মন্ত্রণালয়ে বুঝতো। আপনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বে আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করেছি। অনেক বাধা থাকলেও আমরা অতিক্রম করেছি।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা