সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির রূপরেখা হাস্যকর

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রকে মেরামত করতে বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাকে ‘হাস্যকর স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে খাদ্য উপ-কমিটির প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গত সোমবার বিএনপি রাষ্ট্র মেরামতে ২৭ দফা রূপরেখা দিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এ রূপরেখা বাস্তবায়ন হবে, আর না আসলে নদীতে ভেসে যাবে। বিএনপির দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছিলো, শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ । বিএনপি ভোট চুরি করেছে গণতন্ত্রের নামে হাঁ না ভোট করে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা ২৭ দফা দিয়েছে। এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ টিকা শুরু

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মিথ্যাচারের হোতা, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। দেশের মানুষ এখনো বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য যে, বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

তিনি বলেন, ‘তারাই ভোট চুরি করেছে। তারা নির্বাচন জালিয়াতি করেছে। প্রহসন মার্কা নির্বাচন তারাই করেছে। এসব ইতিহাস নতুন কিছু না। তারা ইয়েস-নো ভোট করেছিল। কোথাও কোথাও ১৩০ শতাংশ ইয়েস ভোট পড়েছে।’

আরও পড়ুন: কারাদণ্ডের মুখে ট্রাম্প

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এতে আরও অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ উপ-কমিটির সদস্যরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

নিখোঁজের দু-দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দু-দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর আন্তর...

গৌরীকে নিয়ে অস্ট্রেলিয়ায় আমিরের হানিমুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান নতুন জীবনের সূচনা করেই পাড়ি জমিয়েছেন বিদেশে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা