মহাকাব্যিক বিশ্বকাপ বিজয়, ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি
খেলা
মহাকাব্যিক বিশ্বকাপ বিজয়

ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন মেসি

স্পোর্টস ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় এখন রাত তিনটা। কিন্তু বিশ্বকাপ চ‌্যাম্পিয়নদের বরণ করে নিতে পুরো দেশ জেগে রয়েছে। ঘুমিয়ে থাকার পরিবর্তে বুয়েন্স আয়ার্সে এখন মানুষের ঢল।

আরও পড়ুন : আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিশ্বকাপের ট্রফি ৩৬ বছর পর তাদের দেশে যে ফিরেছে। যে ট্রফি নিয়ে দিয়াগো ম‌্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আয়ার্সে ফিরেছিলেন আজ লিওনেল মেসির হাতে সেই ট্রফি।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ২২তম বিশ্বকাপের মুকুট জেতে আর্জেন্টিনা। কাতার থেকে ইতালি।

স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় ইতালিতে যাত্রা বিরতি শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বিমান বুয়েন্স আয়ার্সে পৌঁছায়। ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে তাদের বিমান অবতরণ করে।

আরও পড়ুন : মহাকাব্যিক জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন। ডানহাতে ট্রফি উঁচিয়ে ধরে আর্জেন্টাইনদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেন। পাশেই ছিলেন কোচ লিওনেল স্কালোনি।

কর্তৃপক্ষ বিমানবন্দরে বেশি মানুষকে ভিড় করতে দেয়নি। বিমানবন্দরের বাইরেই সব আয়োজন। সেখানেই বিশ্বচ‌্যাম্পিয়নদের জন‌্য অপেক্ষা করছিলেন সমর্থকরা।

রাত ৩টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকতা সেরে মেসি-ডি মারিয়ারা ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। সে সময় বাইরে হাজার হাজার মানুষ পতাকা নেড়ে, স্লোগানে স্লোগানে তাদের অভিবাদন জানায়। বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা তাদের অভিবাদনের জবাব দেন।

আরও পড়ুন : আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই

বিমানবন্দর থেকে সরাসরি অধিনায়ক মেসিরা চলে যাবেন নিকটস্থ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং সেন্টারে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সেখানে তারা বিশ্রাম নিবেন। এরপর ছাদখোলা বাসে করে রওয়ানা দিবেন আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের দিকে।

আর্জেন্টিনার যেকোনো ক্রীড়ানন্দ উদযাপনের ঐতিহাসিক ভেন্যু এটি। সেখানেই মেসি-ডি মারিয়াদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে। আনুষ্ঠানিক উদযাপনও হবে।

আরও পড়ুন : বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপ জয়ের এই উদযাপনে যেন দেশের সকলেই অংশ নিতে পারে সেজন্য দেশটিতে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপ বিজয়ী বীরেরা দেশে ফিরেছেন। এবার তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার পালা। এখন শুধু আনুষ্ঠানিক উদযাপনের মাহেন্দ্রক্ষণের জন্য সামান্য অপেক্ষার পালা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা