ছবি-সংগৃহীত
খেলা

এমবাপেকে বুকে জড়িয়ে নিলেন ফরাসি প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে নিশ্চিত হারতে বসা মুহূর্তে গোল করে লড়াইয়ে ফেরান দলকে। নাটকীয় ফাইনাল ম্যাচে ফ্রান্সের তিনটি গোলই করেছেন কিলিয়ান এমবাপে।

আরও পড়ুন: গোল্ডেন বল জিতলেন মেসি

যার কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু দুর্দান্ত এক হ্যাটট্রিক করেও বিজয়ীর হাসি হাসতে পারলেন না ২৩ বছর বয়সী এই ফুটবল সেনসেশন। হয়ে গেলেন ট্র্যাজিক হিরো।

ফ্রান্সকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে না পারায় হতাশায় ভেঙে পড়েছিলেন এমবাপে। মাঠের মধ্যেই তাকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি এবার বিশ্বকাপে সর্বাধিক গোল করে গোল্ডেন বুট জিতেছেন। কিন্তু মুখটা দেখে মনে হচ্ছিল, দলের জন্য বোধ হয় কিছুই করতে পারেননি। কষ্টে ফেটে যাচ্ছিল বুক।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

এমন সময় এমবাপের দিকে ছুটে আসেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। পিঠ চাপড়ে প্রশংসা করেন, এরপর আদরে টেনে নেন বুকে। পরে পুরস্কার বিতরণীর সময়ও এমবাপেকে আদর করতে দেখা যায় ম্যাক্রোঁকে।

সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে ম্যাক্রোঁ লেখেন, দ্য ব্লুজরা আমাদের স্বপ্ন দেখিয়েছিল। এই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার জন্য ফ্রান্সের দলকে অভিনন্দন। তোমরা দেশবাসী এবং বিশ্বজুড়ে সমস্ত সমর্থকদের শিহরিত করে তুলেছ। জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।

আরও পড়ুন: দেখা হবে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে

প্রসঙ্গত, বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে দুজনই নেমেছিলেন গোল্ডেন বুটের লড়াইয়ে। কিন্তু দুর্দান্ত এক হ্যাটট্রিকে মেসিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জয় করে নিলেন তরুণ ফরাসি স্ট্রাইকার।

এদিন হ্যাটট্রিক করার মধ্য দিয়ে মেসির ৭ গোলকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা