ছবি-সংগৃহীত
খেলা

আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পরলো মেসিরা।

আরও পড়ুন: গোল্ডেন বুট এমবাপের

আর এর পরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এ দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

টুইটারে দেওয়া ওই বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলোয়াড় এবং প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ এবং তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন, সর্বদা একসঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। অন্য কোনো কথা নেই।

এ পোস্টের সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে— সতীর্থদের ঘিরে থাকাবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

আরও পড়ুন: গোল্ডেন বল জিতলেন মেসি

ফ্রান্সের বিপক্ষে রোববারের নাটকীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুটি গোল হজম করে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসি গোল করলেও পরে পেনাল্টি কিক দিয়ে স্কোরে আবারও সমতা ফেরান এমবাপ্পে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা