টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলা
জায়গা পেলেন মেহেদি মিরাজ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের বৃহস্পতিবারের প্রথম খেলায় বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচ বৃষ্টির শঙ্কা কাটিয়ে মাঠে গড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টির কারণে টস হতে মিনিট চার দেরি হয়েছে।

আরও পড়ুন : ডি/এল মেথডে জিতল আয়ারল্যান্ড

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে গ্রুপ ২-এ বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে। ফলে বর্তমানে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরুতেই হোচট খেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে যখন দলটি জয় থেকে ১৩ রান দূরে, তখনই বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। ফলে পরিত্যক্ত হয় ম্যাচ, ১ পয়েন্ট করে যায় দুই দলের খাতায়!

আরও পড়ুন : লঙ্কানদের উড়িয়ে দিল অজিরা

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাট করার বিষয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা ব্যাট করবো। মনে হচ্ছে এটাই আমাদের দলের জন্য ভালো।

উইকেট কিছুটা শুষ্ক লাগছে এবং আমাদের দলে একজন বাড়তি স্পিনার আছে। কুইন্টন ভালো বল পেটাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।’

আরও পড়ুন : ফের দক্ষিণ আফ্রিকার কপাল পুড়ল

টস জিতলে আগে ব্যাটিং করতেন বলেও জানান সাকিব আল হাসান, ‘আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলবো, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ।

তিনি আরও বলেন, আমরা সব বিভাগেই উন্নতি করতে পারি। আজ নিজেদের প্রকাশ করার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে ৪০ ওভার ভালো খেলতে হবে আমাদের।’

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল জয়

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা