আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল জয়
খেলা

আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : দাপুটে আয়ারল্যান্ড সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই ধাক্কা খেল। বিশ্বকাপের মূল মিশনে পা রেখে শুরুটা ভালো করতে পারেনি অ্যান্ড্রু ব্যালবার্নির দল, প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কাকে ১২৯ রানের লক্ষ্য দেয় তারা। সহজ লক্ষ্য তাড়ায় ৫ ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছে দাসুন শানাকার দল।

আরও পড়ুন : পাক-ভারত ম্যাচের উত্তাপে পুড়ছে মেলবোর্ন

রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ড বোলারদের এদিন কচুকাটা করেছেন লঙ্কান কুশল মেন্ডিস। ৪৩ বলে অপরাজিত ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে জিতেছেন ম্যাচসেরার পুরষ্কার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটাই ভালো হয়নি। দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও।

ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর। ১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য ১২৯ রান।

আরও পড়ুন : ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, বিনুরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে ধনঞ্জয়া ও কুশল মিলে যোগ করেন ৬৩ রান। ৩১ রান করা ধনঞ্জয়াকে ফিরিয়ে আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নেন গ্যারেথ ডিলানি।

আরও পড়ুন : অজিদের বিধ্বস্ত করল কিউইরা

তবে লঙ্কাদের উইকেট পড়লেও রানের গতি একটুও কমেনি। চারিথ আশালঙ্কা ও কুশলের ঝড়ো ব্যাটিংয়ে ৩০ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল। ২২বলে ৩১ র করে ওপোড়াজীট ছিলেন আশালঙ্কা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা