আইরিশদের ১২৮ রানে আটকে দিল শ্রীলঙ্কা
খেলা
টি টোয়েন্টি বিশ্বকাপ

আইরিশদের সংগ্রহ ১২৮

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নির আজকের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করলেন শ্রীলঙ্কান বোলাররা। ব্যাটিংয়ে দারুণ ছন্দে থাকা আয়ারল্যান্ডকে ১২৮ রানে আটকে দিয়েছে দাসুন শানাকার টিম।

রোববার (২৩ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে শুরুটাই ভালো হয়নি আয়ারল্যান্ডের।

দলীয় ২ রানে অধিনায়ক ব্যালবার্নিকে হারায় দলটি। হাত খুলে খেলতে পারেননি ৩ নম্বরে নামা লরকান টাকার। ১১ বলে ১০ রান করে ফিরেছেন থিকশানার বলে বোল্ড হয়ে।

আরও পড়ুন : ঘাম ঝরানো জয় পেল ইংল্যান্ড

স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করে ধনঞ্জয়ার বলে আউট হন। দুর্দান্ত ফর্মে থাকা কার্টিস ক্যাম্ফারও ৪ বল খেলেই সাজঘরে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড।

জর্জ ডকরেলকে সঙ্গে নিয়ে চাপ কিছুটা কমানোর চেষ্টা করেন হ্যারি টেক্টর। ১৪ রান করে ডকরেল ফিরলে ভাঙে সে জুটিও। ব্যাট হাতে খুব মুন্সিয়ানা দেখিইয়েও ৫ রানের জন্য অর্ধশতক পাননি টেক্টর।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৮ তম ওভারে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ১২৯ রান।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মহিশ থিকশানা ও হাসারাঙ্গা ডি সিলভা। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, বিনুরা, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা