ফের দক্ষিণ আফ্রিকার কপাল পুড়ল
খেলা

ফের দক্ষিণ আফ্রিকার কপাল পুড়ল

স্পোর্টস ডেস্ক : বৃষ্টি বাধায় জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। সম্ভবত ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জুটি ‘বৃষ্টি এবং দক্ষিণ আফ্রিকা’ । টেম্বা বাভুমার দলকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

১৯৯২ সালে বৃষ্টি আইনের কারণে কেপলার ওয়েসেলসের দলের একবার হৃদয় ভেঙেছিল। এরপরও আরও কয়েকবার এমনটা হয়েছে দলটির সাথে, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি।

একাধিকার বৃষ্টি-বাধা টপকে ম্যাচ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ রেফারি ডেভিড বুনকে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে মাঠে নামে আফ্রিকান দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে তারা বেলেরিভে ওভালে মুখোমুখি হয়। বৃষ্টির বাধায় ম্যাচটি নির্ধারিত সময়ের থেকে দীর্ঘ সময় পরে মাঠে গড়ায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে খেলা দেয়া হয় মাত্র ৯ ওভার করে।

আরও পড়ুন : লড়াই করে জিতল ভারত

টসে জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের শুরুটা একদমই ভালো হয়নি। প্রথম ৪ ওভারে মাত্র ১৯ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। শূন্য রানে ফিরেন সিকান্দার রাজা। রেজিস চাকাভা ৮, ক্রেইগ আরভিন ২ ও শন উইলিয়ামস ফিরেন ১ রানে।

তবে সেখান থেকে বাকি ৫ ওভারে ৬০ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াকু সংগ্রহ এনে দেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মাধেভেরে, ২০ বলে ১৮ করেন শুম্বা। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। ফলে ৯ ওভারে ৫ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

আরও পড়ুন : আইরিশদের বিপক্ষে শ্রীলঙ্কার বিশাল জয়

৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ফের বৃষ্টি-বাধায় পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহের পর আবারো বৃষ্টিতে থমকে যায় ম্যাচ। শুরু হবার পর ফের বৃষ্টি আইনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৭ ওভারে ৬৪ রান। ৩ ওভারে ৫১ রান করে ফেলার পর আবার বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় ম্যাচ। মাঠে ১৮ বলে ৪৭ রানে অপরাজিত কুইন্টন ডি কক। টেম্বা বাভুমা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

বৃষ্টি নির্ধারিত সময়ে না থামায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে দুই দলের খাতায় এক পয়েন্ট করে যুক্ত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা