ছবি-সংগৃহীত
খেলা

জেতার জন্য খেলবো

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, আমরা ম্যাচটা খেলতে নামবো জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, দক্ষিণ আফ্রিকার জন্যও। প্রথম ম্যাচে ওদের দুই পয়েন্ট পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। সেখানে আমরা ম্যাচ জিতে এসেছি।

আরও পড়ুন: ডি/এল মেথডে জিতল আয়ারল্যান্ড

সাকিবের মতে, পয়েন্ট হারানোর কারণে চাপে থাকবে টেম্বা বাভুমার দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ের আগের দিন বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

গ্রুপ-২ এ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ছাড়া অন্য দলগুলো হলো ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারানোয় কিছুটা ব্যাকফুটে আছে প্রোটিয়ারা। সেই সুযোগ কাজে লাগাতে চায় ১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জেতা বাংলাদেশ।

আরও পড়ুন: লঙ্কানদের উড়িয়ে দিল অজিরা

এই ক্রিকেটার বলেন, অবশ্যই (সেমিতে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন একটা ম্যাচ, আমরা যদি জিতে যাই, যেটা বললাম যে আমাদের যে এমন কিছু করার সামর্থ্য আছে সেটা প্রমাণ করার কাছাকাছি চলে যাবো। তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হবে। স্থানীয় সময় এটি দিবারাত্রির ম্যাচ।

তিনি আরও বলেন, টস এমন একটা বিষয়, যেটা আমাদের হাতে নেই। আমাদের যদি আগে ব্যাটিং করতে হয়, চেষ্টা করবো ভালো ব্যাটিং করতে। যদি আগে বোলিং করতে হয় সেটাও চেষ্টা থাকবে ভালো করার। আমরা খোলা মনে নামতে চাই। ব্যাটিং করবো না বোলিং করবো কিংবা টস, এসব নিয়ে বেশি চিন্তা করি না। আসলে যেগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ন্ত্রণ করতে তো পারবো না এবং আমরা চাইও না। আমরা খোলা মনে যেতে চাই, একটা ভালো মানসিকতা নিয়ে মাঠে নেমে খেলাটাকে উপভোগ করতে চাই।

আরও পড়ুন: ফের দক্ষিণ আফ্রিকার কপাল পুড়ল

এর আগে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ-২ এ তারা অবস্থান করছে শীর্ষে। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টির বাগড়ায় জয় হাতছাড়া হয়েছে প্রোটিয়াদের, পয়েন্ট হারিয়েছে একটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা