খেলা

ইংল্যান্ডকে ১৫৭ রানের টার্গেট আয়ারল্যান্ডের 

সান নিউজ ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আইরিশরা দারুণ এক শুরুই পেয়েছিল। কিন্তু শেষের দিকে ইংলিশ বোলাররা চেপে ধরার ফলে খুব বড় হলো না আয়ারল্যান্ডের টোটাল স্কোর। বরং, ১৯.২ ওভারে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে গেছে আইরিশরা।

আরও পড়ুন : গুরুতর ভুল করবে রাশিয়া

২১ রানে পল স্টার্লিংয়ের (১৪) বিদায়। লরকান টাকারকে নিয়ে তারপর অ্যান্ডি বালবির্নির ব্যাটিং তাণ্ডব। ১০ ওভারে আর কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৯২ রান। ১ উইকেট হারিয়ে ১০০ পার করা আয়ারল্যান্ড হঠাৎ খেই হারায়। ইনিংসের চার বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৫৭ রানে।

বালবির্নি ও টাকারের ব্যাটে যত বড় সংগ্রহের আভাস মিলছিল, তা উধাও হয়ে গেলো দুই দফার আকস্মিক ধাক্কায়।

১২তম ওভারে টাকারকে (৩৪) রান আউট করে ৮২ রানের জুটি ভেঙে দেন আদিল রশিদ। তিন বলের ব্যবধানে হ্যারি টেক্টরকে খালি হাতে প্যাভিলিয়নে পাঠান মার্ক উড।

হুমকি হয়ে ওঠা বালবির্নি ৪০ বলে ৫ চার ও ১ ছয়ে হাফ সেঞ্চুরি উদযাপন করার পর আর খেলতে পারলেন ৭ বল, ব্যক্তিগত ঝুলিতে যোগ হলো আরও ১২ রান। লিয়াম লিভিংস্টোন সরান ইংল্যান্ডের পথের কাঁটা। ৪৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৬২রানে অ্যালেক্স হেলসের ক্যাচ হন বালবির্নি।

অধিনায়ক মাঠ ছাড়তেই ধসের মুখে পড়ে আয়ারল্যান্ড। লিভিংস্টোন পরের বলে জর্জ ডকরেলকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের হাতছানি পান। তবে গ্যারেথ ডিলানি তা হতে দেননি। একপ্রান্ত আগলে রাখলেও তিনি দেখছিলেন অন্যদের আসা যাওয়া। ৩ উইকেটে ১৩২ রান করা আইরিশরা আর ২৫ রান করে বাকি ৭ উইকেট হারায়।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

প্রথম ওভারে ১৪ রান দেওয়া স্যাম কারান ১৮তম ওভারে জোড়া ধাক্কা দেন। শেষ ওভারে আর দুটি বল খেলে অলআউট হয় আয়ারল্যান্ড। জশ লিটলের একমাত্র উইকেটটি নিয়ে ইনিংস শেষ করেন বেন স্টোকস।

লিভিংস্টোন ও উড সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন যথাক্রমে ১৭ ও ৩৪ রান দিয়ে। উড চার ওভারের বোলিং কোটা পূরণ করলেও একটি কম করেন লিভিংস্টোন। দুটি পান কারান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা