মেহেদী হাসান রানা
খেলা

নিষিদ্ধ হলেন ক্রিকেটার রানা

সান নিউজ ডেস্ক: নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। চলমান এনসিএলেও অংশগ্রহণ করতে পারবেন না এই ক্রিকেটার।

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মিয়াপ্পানের

জানা যায়, ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করার তাকে নিষিদ্ধ করা হয়েছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেহেদী হাসান রানাকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হল। চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেস বোলার মেহেদী হাসান রানার শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বাঁহাতি পেস বোলারকে সোশ্যাল মিডিয়া এবং একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার জন্য বোর্ড কর্তৃক শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল যা বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে আসা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। রানাকে তার অবিবেচনামূলক কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: নতুন বিসিসিআই সভাপতি রজার বিনি

এর আগে গত ১১ অক্টোবর নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন বরিশালের এই পেসার। সেখানে বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধেও কথা তোলেন তিনি। এর কিছুক্ষণ পরেই আবার পোস্ট ডিলিট করে দেন এই পেসার। তবে ততক্ষণে সে পোস্ট সকলের নজরে এসে যায়।

পরেরদিন আবার আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্টটি দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠেই ছিলেন তিনি। তার পেইজের এডমিন প্যানেল থেকেই সে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান এই পেসার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা