টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশীদের যাওয়ার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা শুধু নিয়ম রক্ষার।

আরও পড়ুন : বাবরকে তাড়া করছেন লিটন!

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এটি টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ। এরপরই শুরু বিশ্বকাপের তোড়জোড়। তবে বাংলাদেশ এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি।

যেমন এখনও ওপেনিং সমস্যা কাটেনি। আগের তিন ম্যাচে ব্যাটিং অর্ডারেও এসেছে ব্যাপক পরিবর্তন। এরপর বোলিংয়েও টাইগারদের আক্রমণ বেশ ছন্নছাড়াই ছিল। যে কারণে বিশ্বকাপের আগে দলে স্বস্তি নেই খুব একটা।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা বিশ্বকাপের আগে ইতিবাচক পারফর্ম্যান্স দলের মোমেন্টামটাই বদলে দিতে পারে। সেই লক্ষ্য নিয়েই বাবর আজমদের মুখোমুখি হয়েছে লাল সবুজের বাংলাদেশ।

আরও পড়ুন : আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত

দলে ফিরেছেন : তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

দলে নেই : মোসাদ্দেক হোসেন, ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম‌্য সরকার, লিটন কুমার দাশ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

দলে ফিরেছেন : মোহাম্মদ হাসনাইন।

দলে নেই : শাহনেওয়াজ ধাহানি।

পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা