ডি মারিয়া (ছবি: সংগৃহীত)
খেলা

পিএসজিকে বিদায় বললেন ডি মারিয়া

ক্রীড়া প্রতিবেদক: আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া চোখের জলে পার্ক দি প্রিন্সে পিএসজি সমর্থকদের বিদায় জানিয়েছেন। দীর্ঘ সাত মৌসুম এই মাঠে, সমর্থকদের সঙ্গেই হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন। বিদায় বেলায় তাই আবেগে বাঁধ দিতে পারেননি তিনি। ছলছল করে উঠেছে ডি মারিয়ার চোখ।

শনিবার মেসের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি আনুষ্ঠানিকভাবে মারিয়ার বিদায়ের কথা নিশ্চিত করেন।

ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি বিদায় বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ডি মারিয়াকে, আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবেন সকল সমর্থকরা।

আরও পড়ুন: ফ্রান্সে বিমান বিধ্বস্তে পাঁচ জনের প্রাণহানি

এদিকে পিএসজির হয়ে বিদায়ী ম্যাচে অবশ্য ডি মারিয়ার জন্য আনন্দের উপলক্ষ্য অনেক ছিল। মেসের বিপক্ষে পিএসজির ৫-০ গোলের জয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি এসেছে তার পা থেকে। আর ম্যাচ শেষে পিএসজির হয়ে সাত মৌসুমে নিজের পঞ্চম লিগ শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা