বিমান বিধ্বস্ত (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ফ্রান্সে বিমান বিধ্বস্তে পাঁচ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনব মারা গেছেন।

শনিবার বিকালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির

প্রত্যক্ষদর্শীরা জানান, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফরাসি উদ্ধারকারী সংস্থা জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ দমকলকর্মী মোতায়েন করা হয়। এ ছাড়া কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে জানার জন্য গ্রেনোবল প্রসিকিউটররা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ শনাক্ত

এদিকে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে একজন পাইলট আছেন। বাকি চারজন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা