আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে জয়ী আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ। নির্বাচনে হেরে বিদায় নিচ্ছেন লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আরও পড়ুন: ইউক্রেনের ‘সবচেয়ে বড়’ সহায়তা প্যাকেজে স্বাক্ষর

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় দেশটিতে। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ভোট দেন অস্ট্রেলিয়ার এক কোটি ৭০ লাখের বেশি মানুষ। করোনার মহামারিতে ২০১৯ সালের পর এবার ভোট অনুষ্ঠিত হলো।

জয়ের খবরে অ্যান্থনি আলবানিজ উচ্ছ্বসিত সমর্থকদের বলেন যে অস্ট্রেলিয়ানরা ‘পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন’। তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এবারের নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করা, সামাজিক সেবায় বিনিয়োগ বাড়ানো, ক্ষমতায় ভারসাম্য বজায় রাখা এবং ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন ৫৯ বছরের আলবানিজ।

আরও পড়ুন: ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে

প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য স্কট মরিসনকে ধন্যবাদ জানিয়ে আলবানিজ বলেছেন যে তিনি ‘খুব সদয়ভাবে আমার মঙ্গল কামনা করেছেন’।

এদিকে, ভোটের ফলাফলের আভাস পেয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজ দলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: নিজেকে সব সময়ই নায়িকা ভাবি

এর আগে বিভিন্ন জনমত জরিপে উঠে আসে যে, এবার সামান্য ব্যবধানে জয়ী হতে পারে লেবার দল। তবে অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। জয়ের জন্য ১৫১ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে যে কোনো দলকে। এখান থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা হয়। যদি সেটি করতে ব্যর্থ হয় তখন স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন প্রয়োজন হয় কিংবা ছোট দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা