আন্তর্জাতিক

খাবারের জন্য শ্রীলঙ্কানদের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় কৃষকদের জন্য আগামী কৃষি মৌসুমে যথেষ্ট সার আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে এবারের মৌসুমের জন্য কোনো ধরণের আশার বাণী নেই। বরং চরম অর্থনৈতিক সংকটের জেরে দেশটিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলেও উল্টো সতর্ক করেছেন তিনি।

গত বছরের এপ্রিলে লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে রাসায়নিক সার আমদানি নিষিদ্ধ করার পর থেকে দেশটিতে ফসল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। এর ফলে অমূল্য বৈদেশিক মুদ্রা খরচ করে চাল আমদানি করতে হয়েছে তাদের। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে সার আমদানি বৃদ্ধি করতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি।

গত বৃহস্পতিবার লঙ্কান প্রধানমন্ত্রী জানান, এবারের ইয়ালা (মে-আগস্ট) মৌসুমে সার সংগ্রহের সময় নাও পাওয়া যেতে পারে, তবে মহা (সেপ্টেম্বর-মার্চ) মৌসুমের জন্য পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সবাইকে পরিস্থিতির ভয়াবহতা মেনে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ করেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর এমন অনুরোধ দেশটির জনগণ কতটা মানবে তাও বলা কঠিন। গত এপ্রিল মাসে দেশটিতে মূল্যস্ফীতি ২৯ শতাংশ ছাড়িয়ে গত বছরের তুলনায় খাদ্যমূল্য বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ।

অর্থনীতির এমন নাজুক পরিস্থিতির জন্য লঙ্কান সরকারের ওপর ক্ষোভ বাড়ছে জনগণের। বৃহস্পতিবারও রাজধানী কলম্বোয় বিক্ষোভে নামা কয়েকশ শিক্ষার্থীর ওপর টিয়ারগ্যাস, জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পর তার ভাই গোতাবায়া রাজাপাকসেরও পদত্যাগ দাবি করেন।

শুক্রবার কলম্বোর পেট্টাহ বাজারে ফল ও সবজি বিক্রি করছিলেন ৬০ বছর বয়সী এ পিডি সুমনাভাথি। তিনি জানান, জীবন কতটা কঠিন তা নিয়ে কথা বলার কোনো মানেই নেই। দুই মাস পর কী হবে তাও বলতে পারি না।

এর পাশেই রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি করা একটি দোকানে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সংকটকালে দেশটিতে গ্যাসের সরবরাহ যেমন কম, তেমনি বৃদ্ধি পায় দাম।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

অপরদিকে, লঙ্কান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর গত বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্বব্যাংকের ঋণ ও রেমিটেন্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা দিয়ে জ্বালানি এবং রান্নার গ্যাস আমদানি নিশ্চিত করা হয়েছে। তবে এর সরবরাহ এখনো শুরু হওয়া বাকি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ঝালকাঠিতে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিত...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা