ইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

তুরস্ককে যে বার্তা দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। এ সময় বাইডেনের পাশে দাঁড়িয়ে তুরস্কের ‘উদ্বেগ’ নিয়ে কথা বলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য বুধবারই আনুষ্ঠানিকভাবে আবেদন করে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন ও ফিনল্যান্ড। অপরদিকে নিরাপত্তা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে দেশ দুটির ন্যাটো সদস্য পদের বিরোধিতা জানিয়ে আসছে তুরস্ক। ফিনল্যান্ড এব অং সুইডেনের বিরুদ্ধে নিষিদ্ধ কুর্দি গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ তুলেছে আঙ্কারা।

তবে তুরস্কের আপত্তির বিষয়টি সরাসরি উল্লেখ করে সাউলি নিনিসতো বলেন, ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড তুরস্কের নিরাপত্তার নিয়ে উদ্বেগের বিষয়টি পুরোপুরি সমাধান করবে।

আরও পড়ুন: ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদকে গুরুত্ব সহকারে নিই, আমরা সর্বাত্মকভাবে সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আমরা সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা