ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২
আন্তর্জাতিক

ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সাগর সল্ট প্যাকেজিং কারখানার দেয়াল ধসে কমপক্ষে ১২ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

বুধবার ( ১৮ মে ) দুপুরে গুজরাটের হালভাদ শিল্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, বুধবার দুপুরে হঠাৎ কারখানার একটি দেয়াল ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো অনেক শ্রমিক।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

তবে কতজন সে সময় কারখানার ভেতরে ছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আর বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্যের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মের্জা বলেছেন, কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ রাজ্যের এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে টুইটে তিনি লিখেছেন, দেয়াল ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।

টুইটে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মোদি। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন : সুপ্রিম কোর্ট বার আইনজীবীদের মধ্যে হাতাহ...

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের জন্য ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে রুপি দেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা