ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে
আন্তর্জাতিক

ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধে মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় অবরুদ্ধ আড়াইশর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া।

আরও পড়ুন : আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হস্তান্তর

মঙ্গলবার (১৭ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে. গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৫১ জন গুরুতর আহত। সংবাদ প্রকাশ করেছে স্কাই নিউজ, আল জাজিরা।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ‘আন্তর্জাতিক মান অনুযায়ী’ আচরণ করার গ্যারান্টি দিয়েছেন।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে জানায়, অবরুদ্ধ মারিউপোলে নিজেদের শেষ ঘাঁটি থেকে সব সৈন্য সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা।

দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানান, আহত সেনাদের মারিউপোল থেকে প্রায় ৩০ মাইল পূর্বে রাশিয়া-নিয়ন্ত্রিত শহর নোভোয়াজভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের মানবিক করিডোরের মাধ্যমে প্রায় ৫৫ মাইল উত্তরে ওলেনিভকায় নিয়ে যাওয়া হচ্ছে। রুশ সামরিক বন্দিদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদের ঘরে ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন : চালকের আসনে দুরন্ত বাংলাদেশ

এদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজোভস্তাল পরিস্থিতি নিয়ে সুর নরম করেছেন। এতদিন তিনি বারবার বলে এসেছেন, তাদের সৈন্যরা শেষপর্যন্ত লড়ে যাবেন, আত্মসমর্পণ করবেন না। কিন্তু এখন অবরুদ্ধ সৈন্যদের জীবন বাঁচাতে সমঝোতায় রাজি ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

আরও পড়ুন : চুরি হয়ে গেল ইমরান খানের ফোন

জেলেনস্কি এক ভিডিওবার্তায় বলেছেন, আমরা আশা করছি, আমাদের লোকদের জীবন বাঁচাতে পারবো। তাদের মধ্যে গুরুতর আহত রয়েছে। তাদের সেবা দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউক্রেনীয় নায়কদের জীবিত দরকার ইউক্রেনের, সেটাই আমাদের নীতি। তাদের ঘরে ফেরানোর কাজ চলছে। তবে এতে সময় দরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা