আন্তর্জাতিক

‘একদিনের পেট্রোল মজুত আছে’

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সঙ্কটে বিধ্বস্ত শ্রীলঙ্কায় পেট্রোল ফুরিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে মাত্র আর এক দিনের পেট্রোল মজুত আছে। প্রয়োজনীয় আমদানির জন্য ডলার খুঁজে পাওয়া যাচ্ছে না। দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সোমবার (১৬ মে) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন তিনি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে ২ কোটি ২০ লাখ মানুষের দ্বীপ দেশ শ্রীলঙ্কা। রাষ্ট্রীয় কোষাগারে বৈদেশিক মুদ্রার মজুদ তলানিতে নেমে যাওয়া এর অন্যতম প্রধান কারণ।

রনিল বিক্রমাসিংহে বলেন, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি সরকারি কর্মীদের বেতন এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার ব্যয় প্রদানের জন্য অর্থ ছাপানোর অনুমতি দিতে বাধ্য হয়েছি। জ্বালানি ও বিদ্যুতের শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে এবং লোকসান কমাতে দেনায় থাকা সরকারের জাতীয় বিমান সংস্থা বিক্রি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটের কারণে সরকারের পদত্যাগের দাবিতে দেশটির জনগণের শান্তিপূর্ণ আন্দোলন প্রাণঘাতী হয়ে ওঠায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ক্ষমতা ছাড়ার পর গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, আগামী কয়েক মাস আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন হবে। সত্যকে আড়াল করার এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনও ইচ্ছা আমার নেই। তবে দেশটির জনগণকে ধৈর্যসহ আগামী কয়েক মাস সহ্য করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই লঙ্কান প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা