হাসান শেখ মোহাম্মদ (ছবি: সংগৃহীত )
আন্তর্জাতিক

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন হাসান শেখ মোহাম্মদ। দীর্ঘ সময় ধরে চলা নির্বাচন শেষে তাকে নতুন শাসক হিসেবে বেছে নিয়েছেন দেশটির আইন প্রণেতারা।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রেসিডেন্ট নির্বাচনে রোববার (১৫ মে) দীর্ঘ আলোচনায় বসেন সোমালিয়ার আইন প্রণেতারা। সেখানে ভোটাভুটির মাধ্যমে সাবেক নেতা শেখ মোহাম্মদ হর্ন অব আফ্রিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

এর আগেও সোমালিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত তার শাসনামলের পর আফ্রিকার দেশটির শাসনকর্তা হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো। ২০১৭ সালে নির্বাচিত হয়ে ২০২১ সাল পর্যন্ত সোমালি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার পর একই বছর ৮ ফেব্রুয়ারি থেকে তিনি সোমালিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন: বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

খবরে বলা হয়, রোববার রাজধানী মোগাদিশুতে কঠোর নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৬ জন। এতে শেখ মোহাম্মদ পেয়েছেন ৩২৭ ভোটের মধ্যে ২১৪টি। আবদুল্লাহি ফারমাজো এ নির্বাচনে ভোট পেয়েছেন ১১০টি। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানান সোমালিয়ার পার্লামেন্টের স্পিকার শেখ আদান মোহাম্মদ নূর মাদোবি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা