ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ছয় মাসে ৩৭৭ বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বছরের অর্ধেক বা ৬ মাসের হিসেবে দেশটির ইতিহাসে বন্দুক হামলায় নিহতের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : সৌদিতে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদ মাধ্যম ইউএসএ টুডে এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি ডাটাবেজের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নারী ও শিশুসহ মোট ১৪০ জন নিহত হয়েছেন।

ডাটাবেজটির তথ্য বলছে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ছিল ২৭ জন। মাত্র ১ বছরের মধ্যে এ সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি। নিহতদের সবাই নির্বিচারে হত্যার (ম্যাস কিলিং) শিকার।

আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

যুক্তরাষ্ট্রের প্রচলিত পরিভাষায়, কোনো এক ব্যক্তির বন্দুক হামলায় একই সময়ে একটি নির্দিষ্ট স্থানে ৪ জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হলে সেই হত্যাকাণ্ডকে নির্বিচার হত্যা বলা হয়।

চলতি বছরের পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস অ্যালেন ফক্স বলেন, বন্দুক হামলা যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। যত দিন যাচ্ছে, এটি আরও তীব্র রূপ নিচ্ছে। গত কয়েক বছর আগেও বন্দুক হামলায় প্রতিবছর নিহতের সংখ্যা বড়জোর ২-৩ ডজনের মধ্যে ওঠানামা করতো।

আরও পড়ুন : ইইউ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়

কিন্তু গত বছর প্রথম ৬ মাসেই ম্যাস কিলিংয়ে নিহতের সংখ্যা ২ ডজন ছাড়িয়ে যায়। চলতি বছর যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, তা রীতিমতো আতঙ্কজনক।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সাথে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। এমনকি গত ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ম্যাক্রোঁকে সেতার দিলেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বেশ কয়েক বার দেশে বন্দুক হামলার সংখ্যাগত উল্লম্ফণে উদ্বেগ জানিয়েছেন। তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা প্রচলিত অস্ত্র ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার বিষয়ক আইনের সংস্কার চেয়ে একাধিকবার বিলও উপস্থাপন করেছেন। কিন্তু বিরোধী দল রিপাবলিকান পার্টির আপত্তির কারণে সেসব বিল পাস হয়নি।

গত ৪ জুলাই দেশটি জুড়ে বন্দুক হামলার পর এক বিবৃতিতে রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, আমরা চাইলেই অ্যাসল্ট রাইফেল এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারি।

আরও পড়ুন : বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকছে

এছাড়া বন্দুক প্রস্তুতকারী কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারি এবং নাগরিকদের বন্দুক ক্রয়ে কড়াকড়ি আরোপ করতে পারি। আমাদের সদিচ্ছাই এ পদক্ষেপের জন্য যথেষ্ট।

প্রেসিডেন্টের এ বক্তব্যকে সমর্থন করে জেমস অ্যালেন ফক্স এপি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের এখন সবার জন্য বন্দুক’ নীতি চলছে। এ নীতি চলতে থাকলে সামনের দিনগুলোতে বন্দুক সহিংসতা আরও ভয়াবহ রূপ নেবে। আমাদের উচিত যত শিগগির সম্ভব এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা