ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ম্যাক্রোঁকে সেতার দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বৃহস্পতিবার ফ্রান্সে গেছেন। এ সফরে দেশটির প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য উপহার নিয়ে গেছেন তিনি।

আরও পড়ুন : ১০ টাকায় চোখ পরীক্ষা প্রধানমন্ত্রীর

শুক্রবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যমটি বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁকে উপহার হিসেবে হাতে তৈরি একটি সেতার এবং তার স্ত্রী ব্রিগিটি ম্যাক্রোঁকে একটি সিল্কের শাড়ি দিয়েছেন মোদি।

আরও পড়ুন : ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ম্যাঁক্রোকে দেওয়া সেতারটি চন্দন কাঠের তৈরি। হিন্দু ধর্মাবলম্বীদের দেবী সরস্বতী ও দেবতা গনেশ সেতার ধরে রেখেছেন- এমন একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এতে।

তার স্ত্রীকে যে শাড়ি দেওয়া হয়েছে, সেটি পঁচাম্পলী সিল্ক ইকাত শাড়ি। দামী এ শাড়িটি চন্দনের কাঠের বাক্সের ভেতর রাখা আছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের পঁচাম্পলীতে এটির উৎপত্তি। চন্দন কাঠের বাক্সটিতেও ইতিহাসের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুন : উইঘুর মুসলিম নির্যাতন বন্ধের আহ্বান

এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নেকে মার্বেল পাথতে কারুকার্য খচিত টেবিল, ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন পিভেটকে হাতে তৈরি কাশ্মীরি কার্পেট, ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারকে চন্দন কাঠের হাতের তৈরি একটি হাতির মূর্তি উপহার দিয়েছেন মোদি। সূত্র : এনডিটিভি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা