আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ধনী রাষ্ট্রগুলো এইডসের ওষুধ-টিকা আবিষ্কার ও বৈশ্বিক জনসচেতনতা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ করলে আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্ব থেকে এইডস নির্মূল সম্ভব বলে মনে করছে জাতিসংঘ।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের বৈশ্বিক প্রকল্প ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বৈশ্বিক দাতা দেশ ও সংস্থাগুলো এগিয়ে এলে পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিশ্বকে চিরতরে এইডসের অভিশাপমুক্ত করা সম্ভব।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

‘এইডস এখনও নির্মূল করা সম্ভব হয়নি, কিন্তু প্রতিরোধ অভিযান এখন যে পর্যায়ে রয়েছে—তাতে দাতারা এগিয়ে এলে আগামী ২০৩০ সালের মধ্যেই বৈশ্বিকভাবে আমরা এইডসকে বিদায় জানাতে পারব; আর যদি তা না হয়— সেক্ষেত্রে আরও কয়েক দশক অপেক্ষা করতে হবে বিশ্বকে। আমরা এ দু’টি পথের যে কোনো একটি বেছে নিতে পারি।’

২০১৫ সালে ইউএনএইড নামের এই প্রকল্পের কার্যক্রম শুরু করে জাতিসংঘ। প্রতিষ্ঠাকাল থেকেই প্রকল্পটির লক্ষ্য ছিল পরবর্তী ১৫ বছর, অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বকে এইডসমুক্ত করা।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

প্রসঙ্গত, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিশিয়েন্সি সিনড্রোম বা এইডস আসলে একই সঙ্গে রোগ এবং রোগলক্ষণসমষ্টি। হিউম্যান ইমিউনো ভাইরাস (এইচআইভি) নামের বিশেষ একটি ভাইরাস এই রোগের জন্য দায়ী।

ইউএনএইডসের প্রতিবেদন অনুসারে, গত বছর বিশ্বে এইডসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ মানুষ এবং এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৩০ হাজার জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা