খেলা

বোয়ালমারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ময়না চ্যাম্পিয়ন

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর): : ফরিদপুরের বোয়ালমারীতে জমকালো আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

শুক্রবার (২০ মে) বিকেল চারটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালমারী পৌরসভা একাদশকে ট্রাইবেকারে ০-২ গোলে পরাজিত করেছে ময়না ইউনিয়ন পরিষদ একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকারে জয়-পরাজয়ের নিস্পত্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম।

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে ১১ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা