নাঈম হাসান (ছবি: সংগৃহীত)
খেলা

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক: দেড় বছর পর ফিরে নিজের জাত চিনিয়েছেন নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কারও জিতে নেন তিনি। এমন পারফরম্যান্সের পর ঢাকা টেস্টের একাদশেও তার থাকার কথা ছিল তবে ইনজুরি ছিটকে দিয়েছে স্কোয়াড থেকেই।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন নাঈম। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের ড্রাইভ শট ঠেকাতে গিয়ে আঘাত পান। এরপর সেটা নিয়েই পঞ্চম দিনও বোলিং করেন তিনি। পরে এক্সরেতে ধরা পড়ে আঙুল ভেঙে গেছে নাঈমের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভার বল করেও অবশ্য উইকেটের দেখা পাননি তিনি।

নাঈমই প্রথম নন, এর আগে ওই টেস্ট চলাকালীন চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ঢাকা টেস্ট তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা