৬ উইকেট শিকার করলেন নাঈম
খেলা
দলে ফিরেই চমক

৬ উইকেট শিকার করলেন নাঈম

স্পোর্টস ডেস্ক : সাড়ে তিন বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৭ টেস্ট। গায়ে সেঁটে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা। মেহেদী হাসান মিরাজ যেমন উজ্জ্বল পারফরম্যান্স করছিলেন, তাতে নাঈম হাসানের ফেরার রাস্তাটা সুগম ছিল না।

আরও পড়ুন : এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন

ঘরের মাঠে শুরুতে সুযোগ মিলেছিল না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও। সেই মিরাজের চোট কপাল খুলে দেয় এই অফ স্পিনারের। ফিরেই ঘরের মাঠে বাজিমাত করলেন নাঈম হাসান।

আসিথা ফার্নান্দো নাঈমের কুইকার বুঝতেই পারেননি, বল সরাসরি আঘাত হানে উইকেটে। এর মাধ্যমে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই স্পিনার। দীর্ঘ ১৫ মাস পর আবার জাতীয় দলের জার্সিতে ফিরে ফাইফারে প্রত্যাবর্তন রাঙালেন নাঈম।

আরও পড়ুন : দেশে ফিরতে চান পি কে হালদার

চট্টগ্রামের ছেলে নাঈম সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে। এরপর দলের বাইরে ছিলেন। ইনজুরি আর অফ ফর্মের কারণে জায়গা পাকাপোক্ত করতে পারেননি। ৫ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি।

নাঈম হাসান ৩০ ওভার বল করে ১০৫ রান দিয়ে ৩.৫০ এভারেজে ৬ উইকেট তুলে নিয়েছেন।

আরও পড়ুন : ক্ষমতা চিরকাল থাকবে না

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ নভেম্বর মাত্র ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্যাপ পান নাঈম হাসান। টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারের রেকর্ডটি এখনো নাঈমেরই দখলে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা