লঙ্কান প্রতিরোধে নিষ্প্রাণ ড্রয়েই সমাপ্ত
খেলা
চট্টগ্রাম টেস্ট

লঙ্কান প্রতিরোধে নিষ্প্রাণ ড্রয়েই সমাপ্ত

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের শেষ দিনে তাইজুল ইসলামের লড়াইয়ের সুবাদে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ জয়ের আশা দেখতেই শুরু করে দিয়েছিল। তবে স্বাগতিকদের সেই আশা পূরণ হতে দেয়নি লঙ্কান দুই ব্যাটার নিরোশান ডিকওয়েলা আর দীনেশ চান্দিমাল। তাদের প্রতিরোধে অবশেষে নিষ্প্রাণ ড্রয়েই সমাপ্ত।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া

শ্রীলঙ্কা ইতিবাচক ক্রিকেট দিয়ে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা আজ দিনের শুরুটা করেছিল । দিনের প্রথম ১০ ওভারেই তুলে ফেলেছিল ৬০ রান। তারা ১০০ ছোঁয় ২৭ ওভারে।

তবে কুশল মেন্ডিস তার একটু পরেই বিদায় নেন। দলীয় ১০৬ রানে তার বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আরও পড়ুন : পদ্মা সেতুর নাম পরিবর্তন হবে না

তাতে একটু অস্বস্তি নিয়েই মধ্যাহ্ন ভোজের বিরতিতে শ্রীলঙ্কা যায়। আগের দিন ওশাদা ফার্নান্দোকে সরাসরি থ্রোয়ে রানআউট করেছিলেন তাইজুল। এরপরের ৩ উইকেটও তুলে নিয়েছিলেন তিনিই।

বিরতির পর দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা হারায় আরও ২ উইকেট। তার একটাও তুলেছিলেন তাইজুলই। মধ্যাহ্ন বিরতির পর তার শিকার বনে যান দিমুথ করুণারত্নে। এর একটু পর সাকিব আল হাসান ফেরান ধনাঞ্জয়া ডি সিলভাকে।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

১৬১ রানে ৬ উইকেট হারিয়ে লঙ্কানরা তখন বড় বিপদের প্রহর গুনছিল, আর বাংলাদেশ দেখছিল জয়ের আশা। ঠিক এরপরই প্রতিরোধ গড়ে বসলেন চান্দিমাল আর ডিকওয়েলা।

দুজনের অপরাজিত ৯৯ রানের জুটি বাংলাদেশের ম্যাচটা ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের অনেক আগেই ড্র মেনে নেয় উভয় দল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা