ছবি: সান নিউজ
পরিবেশ

দেশে প্রথম ফেনীতে ল্যাবরেটরি বর্জ্য ব্যবস্থাপনায় কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ

জহিরুল হক মিলন, ফেনী

সিভিল সার্জন ফেনীর আয়োজনে এবং ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় স্ব-উদ্যোগে দেশের প্রথম ফেনীতে ল্যাবরেটরি বর্জ্য ব্যবস্থাপনা কোয়ালিটি কন্ট্রোল (কিউসি) প্রশিক্ষণ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণে ফেনীর ৭২টি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের ল্যাব টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান করেন ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনাম হোসেন, ডা. মো. রাশেদুল হাসান ও মেডিকেল টেকনোলজিস্ট মাঈন উদ্দিন।

ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবদুল মোতালেব হুমায়ুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাফেজ আহম্মদ ও সদস্য আবু জোবায়ের মুন্না প্রমুখ।

এ সময় সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, ল্যাবে ব্যবহৃত বর্জ্যগুলো স্ব-স্ব বিনে—লাল, কালো, সবুজ, হলুদ ও নীল বিনে ফেলতে হবে। এই বিষয়গুলো আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। তাই আপনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে কোন বর্জ্য কোন বিনে ফেলতে হবে, তা কাজে লাগাবেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা